জাতীয়

১০ অক্টোবর তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন

১০ অক্টোবর তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন

আগামী ১০ অক্টোবর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নির্মিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন সেতুটি।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সেতু উদ্বোধনে এক প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির নাম নাসিম ওসমান সেতু দিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।

আরও পড়ুনঃ “বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত”

সেতুটি চালু হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগ সহজ হবে। সেই সঙ্গে দক্ষিণ ও পূর্বাঞ্চলের যানবাহনগুলো নারায়ণগঞ্জ শহরে না ঢুকে মদনপুর হয়ে মুন্সিগঞ্জ মাওয়া পদ্মা সেতু হয়ে যেতে পারবে। একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো সেতুর পার হয়ে মদনপুর হয়ে দক্ষিণ ও পূর্বাঞ্চলে যেতে পারবে। শহরের সঙ্গে বন্দর উপজেলার সড়কপথে যোগাযোগ সহজ হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১০ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৩৭৭ কোটি টাকা ব্যয়ে ১ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের তৃতীয় শীতলক্ষ্যা সেতু প্রকল্প অনুমোদন হয়। তখন চুক্তি হয় সেতুটি নির্মাণে ৩১২ কোটি টাকা সৌদি উন্নয়ন তহবিল (এসএফডি) ঋণ দেবে। বাকি টাকা সরকার জোগান দেবে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র