জাতীয় ফিচার

“হজের খরচ কমানোর সুযোগ নেই”

ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর হজের খরচ কমানো কিংবা প‌্যাকেজ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।

এ বছর হজের খরচ ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে কমিয়ে চার লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানোর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

লিগ্যাল নোটিশের বিষয়ে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এটা আমাদের হাতে এখনও আসেনি। আসলে এটা নিয়ে আমাদের যা করণীয় আমরা করবো।

হজের খরচ কমানো বা প্যাকেজ পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। সুযোগ থাকলে আমরাই তো চাপ দিয়ে করাতাম (খরচ কমানো)।

জানা গেছে, সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী- এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন‌্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ‌্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এবার হজের খরচ বেড়ে যাওয়ায় কোটা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দফায় দফায় নিবন্ধনের সময় বাড়ানো হলেও হজযাত্রীদের সাড়া পাওয়া যাচ্ছে না।

এরমধ‌্যে গত ৬ মার্চ হজের খরচ চার লাখ টাকায় নামিয়ে আনতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আল কোরআন স্ট্যাডি সেন্টার সুপ্রিম কোর্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ-উজ্-জামান। নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রিপোর্টার

About Author

3 Comments

  1. ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই; গ্রেফতার ৮ - tathyasangjog

    March 12, 2023

    […] আরও পড়ুনঃ “হজের খরচ কমানোর সুযোগ নেই” […]

  2. গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - tathyasangjog

    March 12, 2023

    […] আরও পড়ুনঃ “হজের খরচ কমানোর সুযোগ নেই” […]

  3. আরও ৬ মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ - tathyasangjog

    March 12, 2023

    […] আরও পড়ুনঃ “হজের খরচ কমানোর সুযোগ নেই” […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র