জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

স্বতন্ত্র প্রার্থী‌দের সঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রেই জি‌তে আস‌তে হ‌বে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কোনো নিয়ন্ত্রণ নেই। তদের স‌রি‌য়ে দেয়া সম্ভব হ‌বে না। স্বতন্ত্র প্রার্থী‌দের সঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রেই জি‌তে আস‌তে হ‌বে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ভোটারদের নিরাপত্তা বিষয়ক জাতিসংঘের বিবৃতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এই বিবৃতি বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তারাই বিশৃঙ্খলা করে নির্বাচন বানচাল করতে চায়।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান দৃঢ় রয়েছে। এ অগ্নিসন্ত্রাসকে পুরোপুরি বন্ধ করা প্রয়োজন।

সাংবাদিকদের বিষয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুদানের ১০ কোটি টাকার সুযোগ-সুবিধা সব সাংবাদিকই পাবেন। তবে সংবাদ না করে সাংবাদিক পরিচয় দেয়াটা সাংবাদিকতার পূর্ণতা প্রকাশ পায় না।

এদিকে আসন ভাগাভাগি নিয়ে জোটের অন্যতম শরিক ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলের আসন ভাগাভাগি নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা প্রাথমিক ও অনানুষ্ঠানিক। আমরা আরও সিট চেয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করা হবে।

আরও পড়ুনঃ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে ৫ চিকিৎসকসহ গ্রেফতার ৯

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র