স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির সংসদ সদস্যরা
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি দলীয় ৫ জন সংসদ সদস্য।
আজ রোববারজাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। আজ পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র দেননি। এই সংসদের মেয়াদ এক বছরের বেশি সময় বাকি আছে।
গণসমাবেশে সংসদ সদস্য জি এম সিরাজ প্রথম বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন।
গণসমাবেশে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, ‘বর্তমানে বাংলাদেশে চরম স্বৈরশাসন চলছে। বর্তমান সরকারের গণতন্ত্র-গণবিরোধী কার্যকলাপে বাক্স্বাধীনতা, বিরোধী দলের ওপর দমন–পীড়ন, গণগ্রেপ্তার, গুম, হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, ভোটাধিকার হরণের প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে এই সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত পোষণ করছি।’
আরও পড়ুনঃ রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো






সংসদ সদস্যদের পদত্যাগে বিএনপির ক্ষতি হবে: তথ্যমন্ত্রী - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির … […]
বিএনপির চার নেতার জামিন শুনানি সোমবার - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির … […]
"বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না" - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির … […]