জাতীয় ফিচার

“সেবা দিতে না পারলে অপারেটরগুলোকে শাস্তি দেয়া হবে”

আইসিপিসি এশিয়া ঢাকা অঞ্চলের চ্যম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতিশ্রুত সেবা না দিলে মোবাইল ফোন অপারেটরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শক্ত নির্দেশনা দেয়া হয়েছে।

আজ রোববার সচিবালয়ে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক্সটার্নাল আইটি অডিট করতে হবে, ফাইন্যান্সিয়াল অডিট করতে হবে। তবেই আমরা বুঝতে পারব কেন একজন সাংবাদিক সচিব মহোদয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। দেখা যাচ্ছে এক মিনিট পর সচিব মহোদয় ওই পাশ থেকে বলছেন, হ্যালো হ্যালো, আবার বলবেন কী বললেন বুঝতে পারিনি। ড্রপ হওয়ার আগেই কিন্তু এ রকম হচ্ছে। একটা টেকনোলজিক্যাল এরর হচ্ছে এখানে। এ বিষয়গুলো রেগুলার প্রবলেম।

এতে সময়, অর্থ ও অ্যাটেনশন নষ্ট হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্রাহক মনে বিরক্তি তৈরি হচ্ছে। মোবাইল অপারেটররা বলেছেন এটা তাদের জন্যও লস। টেকনোলজিক্যাল সমস্যা হলে তাদের লস। কল ড্রপ হলো বা ড্রপ না হলেও আমি যে আমার কথা শেষ করতে পারলাম না এটার কোনো ক্ষতিপূরণ আমি গ্রাহক হিসেবে পাচ্ছি কিনা। সেটার রেকর্ড বিটিআরসির কাছে থাকছে কিনা, কিংবা আমরা ওই রেকর্ড দেখিয়ে বাধ্য করতে পারছি কিনা।

জুনাইদ আহমেদ পলক বলেন, আমি এ ধরনের নির্দেশনাও দিয়েছি যে, এ ধরনের ঘটনা ঘটলে আমাদের লাইসেন্সিং গাইড লাইনে যা আছে, এক লাখ হোক বা এক কোটি হোক, আমাদের যা সুযোগ আছে, আমরা সেটা প্রয়োগ করা শুরু করব। যদি তারা (মোবাইল ফোন অপারেটর) তাদের প্রতিশ্রুত সার্ভিস না দিতে পারে, তাহলে লাইসেন্সিং গাইডলাইনে যে ধরনের ব্যবস্থা নেয়ার সুযোগ আছে, সেটা জরিমানা হোক বা অন্য কোনো সেবা সুযোগ সংকুচিত করা হোক, সেগুলো বিটিআরসিকে করার জন্য আমরা এরই মধ্যে শক্ত নির্দেশনা দিয়েছি।

মিথ্যা, অপপ্রচার ও গুজব প্রতিরোধে এমপি-মন্ত্রীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ভেরিফিকেশন প্রয়োজন জানিয়ে পলক আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বাড়ছে অপপ্রচার আর গুজব। তবে এসব রোধে কাজ চলমান। মিথ্যা, অপপ্রচার আর গুজব প্রতিরোধে মন্ত্রী ও এমপিদের সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশনের কাজ চলছে।

আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, সমগ্র পৃথিবী আজ সেটির প্রশংসা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র