সুলতান’স ডাইনের বিরুদ্ধে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগের প্রমাণ মেলেনি
সুলতান’স ডাইনের বিরুদ্ধে খাসির বদলে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় প্রতিষ্ঠানটিকে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে।
আজ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সুলতান’স ডাইনের তদন্ত সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এসব তথ্য।
সংবাদ সম্মেলনে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিউজ্জামান লিখিত বক্তব্যে বলেন, সুলতান’স ডাইন, মা বাবার দোয়া গোস্ত বিতান, কাপ্তান বাজার, নামক ভেন্ডরের মাধ্যমে খাসির গোস্ত সংগ্রহ করে থাকে। কাপ্তান বাজারে খাসি জবাই করার সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি মাঝে মধ্যে উপস্থিত থাকেন। ভেন্ডর নিজ দায়িত্বে মাংস অভিযুক্ত প্রতিষ্ঠানে মাংস পৌঁছায়।
গত ৯ মার্চ অভিযুক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার মৌখিকভাবে ১৫০ কেজি খাসির মাংস সংগ্রহের কথা জানান। কিন্তু ভেন্ডর ১২৫ কেজি সরবরাহের কথা জানান। সন্দেহযুক্ত চিকন হাড়ের ব্যাপারে অভিযুক্ত জানান যে, ৭ থেকে ৯ কেজি ওজনের খাসির মাংস তারা ব্যাবহার করেন। আকারে ছোট হওয়ায় এসব খাসির হাড় চিকন হয়।
এদিকে যে মোবাইল নাম্বার থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়া হয়েছিল তাও বন্ধ পাওয়া যায়। এজন্য সুলতান’স ডাইনকে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া যায় বলে জানিয়েছেন এ এইচ এম সফিউজ্জামান।
আরও পড়ুনঃ একবারে অতিরিক্ত কেনাকাটা না করার আহ্বান প্রধানমন্ত্রীর কার্যালয়ের






"নির্বাচনে যত বাধা দেয়া হবে, ততই মনে হবে ডাল মে কুছ কালা" - tathyasangjog
March 13, 2023[…] […]