সিরিয়ায় ১১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পর সিরিয়ায় ক্ষতিগ্রস্থদের জন্য সহায়তা হিসেবে ১১ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টায় বিমান বাহিনীর একটি কার্গো বিমান এই ত্রাণসামগ্রী নিয়ে ঢাকা ছাড়ে। এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক।
তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক ওষুধ, তাবু, কম্বল ও শুষ্ক খাবারসহ এ সহায়তা নিয়ে যাচ্ছেন বিমান বাহিনীর ১৭ জন সদস্য। শনিবার তাদের সিরিয়ায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে তুরস্কের আদিয়ামান শহরে ভূমিকম্পে ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। বৈরি আবহাওয়ার চ্যালেঞ্জ নিয়েই অভিযান চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা।
আরও পড়ুনঃ “কোন মিথ্যাচার ও অপপ্রচারে বিশ্বাস করবেন না”






মানসিকতা ও শিক্ষার পরিবেশের প্রতিবন্ধকতাগুলি দূর করতে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী - tathyasangjog
February 10, 2023[…] […]