“সিত্রাংয়ের প্রভাব থেকে বিপদমুক্ত বাংলাদেশ”
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের শক্তি শেষ হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মন্ডল।
ছানাউল হক মন্ডল বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারে সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার। বর্তমানে উত্তর বঙ্গপোসাগর এলাকায় বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। সে কারণে সমুদ্রবন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘুর্ণিঝড়ের প্রভাব থেকে আমরা বিপদমুক্ত। এটি গতকাল রাত ৯টায় উপকূল অতিক্রম করতে শুরু করে। পরে ঘূর্ণিঝড় স্থলভাগে উঠে দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হিসেবে প্রথম অবস্থায় ঢাকা, কুমিল্লা ও তার পার্শ্ববর্তী এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে। তার পরে এটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, সিত্রাংয়ের প্রভাবে ভোলায় সর্বোচ্চ ৬ ফুট পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে। এছাড়া বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে সর্বোচ্চ ৩২৪ মিলি মিটার।
তিনি বলেন, আগামী ৫-৬ দিনের মধ্যে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে। আমাদের শীতের মৌসুম ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি। সামায়িক বৃষ্টির পর এখন একটু ঠান্ডা অনুভুত হবে। সূর্যের আলো পেলে তাপমাত্রা বাড়বে।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, সিত্রাংয়ের প্রভাব বিকেলের পর বাংলাদেশে থাকবে না। সন্ধ্যা ৬টা পর থেকে বাংলাদেশে অঞ্চলে নতুন করে স্বাভাবিক আবহাওয়া পাবো।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্তদের পাশে আছে শেখ হাসিনা সরকার: ওবায়দুল কাদের






"অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি" - tathyasangjog
October 25, 2022[…] […]
ডিসেম্বরে দেশে আঘাত হানতে পারে আরেকটি ঘূর্ণিঝড় - tathyasangjog
October 25, 2022[…] […]
মারা গেলেন বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ - tathyasangjog
October 25, 2022[…] […]
"বাংলাদেশের জরুরি অবস্থায় চীন বসে থাকবে না" - tathyasangjog
October 25, 2022[…] […]
দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু - tathyasangjog
October 25, 2022[…] […]
ব্যবসায়ীদের দেশ ও জনগণের কথা ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর - tathyasangjog
October 25, 2022[…] […]
বাংলাদেশ আইএমফ'র ঋণ পাবে, আশাবাদ অর্থ বিভাগের সিনিয়র সচিবের - tathyasangjog
October 25, 2022[…] […]
"তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বিএনপিকে মাথা থেকে নামাতে হবে" - tathyasangjog
October 25, 2022[…] […]
ইরানে মাজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫ - tathyasangjog
October 25, 2022[…] […]
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ - tathyasangjog
October 25, 2022[…] […]
সূর্যগ্রহণেরও আছে প্রকারভেদ; জানেন কি? - tathyasangjog
October 25, 2022[…] […]