জাতীয়

“সার্বভৌমত্ব রক্ষায় এ সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় এ সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। বিদেশের ওপর নির্ভর করেই এ সরকার টিকে আছে। ফলে সেন্টমার্টিন বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

আজ রোববার ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, ‘এ সরকার লুট করে দেশের সব সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে। ব্যাংকগুলো লুট করে শেষ করে দিয়েছে। সরকারের কর্মকর্তা-কর্মচারীরা মনে করেছিলেন আওয়ামী লীগকে সমর্থন করে লুটপাট করে টিকে থাকবেন। এভাবে টিকে থাকা যায় না, আজিজ এবং বেনজির তার প্রমাণ। ওই সরকারই তাদেরকে বলির পাঠা বানিয়েছে। আর চুরির সুযোগ দেয়ায় আজ দেশের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের কাজ হচ্ছে বিএনপির ছিদ্র খুঁজে বের করা। আওয়ামী লীগের ছিদ্র খুঁজে বের করতে পারেন না। যারা স্বাধীনতাকে ধ্বংস করল তাদের চিত্রগুলো খোঁজেন, লেখালেখি করেন। আপনাদের মধ্যে অনেকেই তাদের বিরুদ্ধে লিখতে সাহস পান না। সাহস করে না দাঁড়ালে বা না লিখলে সংবাদমাধ্যম টিকতে পারবে না। এই সরকার এক সময় চারটি পত্রিকা বাদে সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল। সাংবাদিকরা তখন ভিক্ষা করত, ফেরি করত। তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র