অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

সারাদেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪৩ জনে। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন ডেঙ্গুরোগী।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০৪ এবং ঢাকার বাইরের ৭১০ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন আর ঢাকার বাইরের তিনজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৯৯ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৫ হাজার ২৮৮ জন। আর ঢাকার বাইরের এক লাখ ৯৪ হাজার ৬৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৪১ জন এবং ঢাকার বাইরের ৭২৮ জন।

গত ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৯৩ হাজার ২৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৩ হাজার ৮২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৯০ হাজার ১৫৩ জন।

আরও পড়ুনঃ গোপালগঞ্জ-৩ আসনের ফরম কিনে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করলেন শেখ হাসিনা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র