প্রযুক্তি

সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর; টিকটক নিষিদ্ধ করল নেপাল

বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে না টিকটক

টিকটক সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর উল্লেখ করে চীনা অ্যাপটিকে নিষিদ্ধ করেছে নেপাল সরকার।

এ বিষয়ে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ‘দূষিত বিষয়বস্তু’ ছড়াচ্ছে।

টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। এরই মধ্যে টেলিকম কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেপালি মন্ত্রী।

তবে নেপালের জোট সরকারের শরিক নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গগন থাপা টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতাকে রোধ করার প্রয়াস। নিষিদ্ধ করার পরিবর্তে সরকারের উচিত প্ল্যাটফর্মটি নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া।

নেপালে জনপ্রিয়তার দৌড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের চেয়ে পিছিয়ে রয়েছে টিকটক। তবে তরুণদের মধ্যে এটি বেশি জনপ্রিয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, নেপালে গত চার বছরে ১ হাজার ৬০০টিরও বেশি টিকটক-সম্পর্কিত সাইবার অপরাধের মামলা দায়ের হয়েছে।

এর আগে ভারতসহ আরও অনেকে দেশেই নিষিদ্ধ করা হয়েছিল ভিডিও শেয়ারিং অ্যাপটিকে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করে মন্টানা। ইউরোপীয় ইউনিয়নেও নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনা অ্যাপটি।

আরও পড়ুনঃ শরীরে ভিটামিনের আধিক্যও ক্ষতিকর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান