সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার অনুমতি শ্রীলঙ্কার আদালতের
শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক দুর্দশার কারণ হিসেবে দায়ী করে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছে।
এর আগে তীব্র আন্দোলনের জেরে প্রেসিডেন্টের পদ ছাড়তে বাধ্য হন তিনি। শুক্রবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহৃত চার ভারতীয়র মরদেহ উদ্ধার
এ বিষয়ে শ্রীলঙ্কার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গোতাবায়া রাজাপাকসের দুই ভাই মাহিন্দা ও বাসিলসহ তার প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধেও মামলার অনুমোদন দিয়েছেন আদালত। এর আগে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করে সংস্থাটি। তাছাড়া চলতি বছরের শুরুর দিকে মুদ্রার অবমূল্যায়ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে দেরিতে অর্থসহায়তার চাওয়া ও সার্বভৌম ডলার বন্ডের পরিশোধের বিষয়ে অডিটর জেনারেলকে ৩০ নভেম্বরের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
চরম অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কার তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে গত মে মাসে পদত্যাগ করেন। মাহিন্দার ছোট ভাই গোতাবায়া। তাদের আরেক ভাই বাসিল।






ভারতে যাত্রীবাহী বাসে আগুন; ১১ যাত্রীর প্রাণহানি - tathyasangjog
October 7, 2022[…] আরও পড়ুনঃ সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার… […]