জাতীয় ফিচার

সাতক্ষীরায় সীমান্তে গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

সাতক্ষীরার কালিয়ানি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছে। নিহত তরুণের নাম আবু হাসান (২৫)।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ বলেন, বিএসএফের কাছে জানতে চাইলে তাঁরা গুলি করার কথা অস্বীকার করেছে। তবে বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। সেখানে এ ঘটনায় সর্বোচ্চ প্রতিবাদ জানানো হবে। গতকাল রাতের কোনো একসময় তাঁর ছেলে সীমান্ত পার হয়ে ভারতে যান বলে জানিয়েছেন হায়দার আলী শেখ।

আরও পড়ুনঃ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করে বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে: স্থানীয় সরকার মন্ত্রী

তিনি বলেন, কালিয়ানি সীমান্তের বিপরীত পাশে থাকা ভারতের বসিরহাট মহকুমার দুবলী ক্যাম্পের বিএসএফের সদস্যরা রাত সাড়ে তিনটার দিকে হাসানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে সেখান থেকে তাঁকে কে বা কারা বাংলাদেশে নিয়ে এসে সকাল সোয়া ছয়টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ডুমুরিয়া এলাকায় হাসান মারা যান।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র