সাজেকে ডাম্প ট্রাক খাদে; নিহত ৬
রাঙ্গামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮ জন।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা জানান, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরতেছিল। এসময় ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে। তারা উদয়পুর বাঘাইছড়ি সীমান্ত সড়কের ১৭ কিলোমিটার নামক স্থানে হারিজাপাড়া সেতু নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, সীমান্ত সড়কের কাজ শেষে করে শ্রমিক বহনকারী ট্রাকটি মূল স্টেশনে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অনেকে মারা যান এবং আহত হয় আরও অনেকে।





