জাতীয় দেশ সংযোগ ফিচার

“সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেয়া হবে না”

২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার গত ২৮ অক্টোবর নৃশংস হামলায় আহত সাংবাদিকদের একটি দল সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিচারের আওতায় আনা হবে। প্রধান বিচারপতির বাড়ি, জজ কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে।

সরকার প্রধান বলেন, এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনো নজির নেই। এই ধরনের জঘন্য কাজের আদেশ প্রদানকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

শেখ হাসিনা আসন্ন সাধারণ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন।

আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

 

রিপোর্টার

About Author

8 Comments

  1. পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ পর্যবেক্ষক দলের সাক্ষাত - Tathya Sangjog

    December 28, 2023

    […] আরও পড়ুনঃ “সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই দেয়… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র