জাতীয় দেশ সংযোগ রাজনীতি

“সরকার খালি মাঠে ওয়াকওভার নিয়ে খেলতে চায়”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার খালি মাঠে ওয়াকওভার নিয়ে খেলতে চায়। এবার আর ১৪-১৮ এর মত ওয়াকওভার দেয়া হবে না, এজন্য বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। এবার আর একতরফা নির্বাচন হতে দেয়া হবে না।

শুক্রবার একদফা দাবিতে রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে এই অভিযোগ করেন তিনি।

আবারও সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ক্ষমতা ছাড়তে হবে সরকারকে, এদেশ কোন রাজতন্ত্রের না। এ দেশ কারও কাছে ইজারা দেয়া হয়নি। ক্ষমতায় থাকার অধিকার এই সরকারের নেই।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশকে সরকার যেখানে নিয়ে গেছে মানুষে সংসার চলছে না। গার্মেন্ট মালিকরা, ব্যবসায়ীরা লসে আছে। প্রতিমাসে রিজার্ভ কমে যাচ্ছে। তারা আতঙ্কিত।

ফখরুল বলেন, সরকার প্রধান বলেন সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কিন্তু ৪৫ লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, ছয়শোর অধিক গুম, হাজার হাজার নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যা করেছে সরকার। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। ফখরুলের বিরুদ্ধে ৯৮টি। আর এসব মামলায় সাজা দিতে পুলিশ ও বিচারকদের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ “ওয়েজবোর্ড কার্যকর করা বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র