জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ঘুরেফিরে তাদের পুরোনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারা প্রমাণ করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। কাজেই সন্ত্রাসী দলের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ নয়। আমিও বলছি তাদের সাথে কোনো সংলাপ।

তিনি আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। অন্যদেশ তো আমাদের পরামর্শ নিয়ে নির্বাচন করে না, আমরা কেন অন্য দেশের পরামর্শ নিয়ে নির্বাচন করবো?

কাদের বলেন, তাদের অনেকবার সংলাপে ডাকা হয়েছে, নির্বাচন কমিশন ডেকেছে, রাষ্ট্রপতি ডেকেছে তারা সংলাপে যাবে না।

তিনি বলেন, তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা এবং পুলিশ সদস্যকে হামলা করে মেরে ফেলায় তারা জনবিছিন্ন হয়ে গেছে।

আরও পড়ুনঃ “উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে উন্নত, দক্ষ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র