“ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপি ইতিবাচক ধারায় ফিরবে”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নতুন বছরে নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপি ইতিবাচক ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
আজ রোববার সকালে রাজধানীর সেতুভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এ সময় নতুন বছরে দেশবাসীকেও আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।
পরে সেতু ভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন মন্ত্রী।
আরও পড়ুনঃ গণতন্ত্রের বিকাশ শেখ হাসিনার সরকারের আমলেই হয়েছে: আইনমন্ত্রী





