খেলার সংযোগ ফিচার

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে কুলদীপ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত।

এ ম্যাচে ভারতের পক্ষে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদীপ। ২টি করে উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ ও রবিন্দ্র জাদেজা। মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়া পেয়েছেন একটি করে উইকেট।

এ ম্যাচে একা লড়েও শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেননি অলরাউন্ডার দুনিত ভাল্লালেগে। বল হাতে ৪০ রানে ৫ উইকেট নেয়ার ব্যাট হাতে ৪২ রান করে লড়ছিলেন তিনি। দুনিত টিকে থাকলেও তাকে উপযুক্ত সঙ্গ দিতে পারেননি কেউই। ফলে ১৭২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

রান তাড়ায় শ্রীলঙ্কার ব্যাটাররা যখন ভারতীয় বোলারদের কাছে একের পর এক পরাস্ত হচ্ছিলেন, তখন জুটি গড়ে তুলেন ধনঞ্জয়া ডি সিলভা ও দুনিত মিলে। তাদের জুটি আশাও দেখাচ্ছিল লঙ্কানদের। পিচ কামড়ে পড়ে থেকে দুজনে মিলে গড়ে তুলেন ৬৩ রানের জুটি। সেই জুটি ভাঙে ধনঞ্জয়ার এক ভুল শটে, জাদেজার বলে সূর্যকুমারকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬৬ বলে ৪১ রান করেন এ অলরাউন্ডার। এরপর মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা ক্রিজে এসে সঙ্গে সঙ্গে বিদায় নিলেই পরাজয় নিশ্চিত হয় তাদের।

লঙ্কানদের হয়ে বাকিদের মধ্যে চারিথ আসালাঙ্কা ২২, সাদিরা সামারাভিক্রমা ১৭ ও কুশাল মেন্ডিস ১৫ রান করেন। অন্যরা কেউই দশের ঘরও পার হতে পারেননি।

এর আগে সব কটি উইকেট হারিয়ে ২১৩ রান করে ভারত। টিম ইন্ডিয়ার পক্ষে রোহিত শর্মা ৫৩, লোকেশ রাহুল ৩৯, ইশান কিশান ৩৩, অক্ষর প্যাটেল ২৬ ও শুভমান গিল ১৯ রান করেন।

আরও পড়ুনঃ “দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার