জাতীয় ফিচার

শেষ পর্যন্ত বিএনপি’কে নির্বাচনে আনার চেষ্টা করা হবে

শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আনার জন্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার দুপুরে জেলার মধুপুরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধানের আলোকে সববিছু হতে হবে। বিএনপি যদি দলীয়ভাবে নির্বাচনে না আসে, তারপরও দেশে নির্বাচন সংবিধান অনুযায়ী সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সময় মতো অবশ্যই অনুষ্ঠিত হবে। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা অপেক্ষা করেন, বিএনপি নির্বাচনে আসবে কি-না, এই জবাব তাদের কাছ থেকেই আপনারা পাবেন। বিএনপি বলছে নির্বাচনে আসবে না। এ রকম আন্দোলন করতে থাকবে, তারা ১৪ বছরে আন্দোলনে সফল হয় নাই। এবারও সফল হবে না।

তিনি বলেন, বিএনপির নেতাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। আগামী আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাত তাদের অবস্থান সম্পর্কে আপনারা জানতে পারবেন। তখন বোঝা যাবে, তারা কি করবে। তিনি বলেন, সংলাপের মাধ্যমে আলাপ আলোচনা করে যে কোন সমস্যার সমাধান করা সম্ভব। সংলাপ করতে কোন সমস্যা নেই। সংলাপের দরজা আওয়ামী লীগ সব সময় খোলা রেখেছে।

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, বিএনপির নির্বাচন ঠেকানোর আন্দোলন ব্যর্থ হবে। তারা নতুন আর একটা কর্মসুচী দেবে, ঈদের পর একটা কর্মসূচী দেবে, ১৫ আগস্টের পরে আরও একটা দেবে। এ রকম কর্মসূচী তারা দিতেই থাকবে। আগামী সংসদ নির্বাচন আর্ন্তজাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা অবশ্যই পাবে। তারা দেখবে পরিস্থতি কি, আমাদের আন্তরিকতাকেও তারা বিচার বিশ্লেষন করবে এবং সে অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বিগত ২০০৮ সালে সুষ্ঠু, সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করেছিলো। সেই নির্বাচনকেও বিএনপি সহজভাবে নেয়নি। তারা কখনো বলে নাই যে নির্বাচনটি সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হয়েছিল। তিনি বলেন, গত ১৪ বছর যাবৎ একই কথা, একই রেকর্ড তারা বারবার বাজাচ্ছে যে বাংলাদেশে নিরপেক্ষ অথবা তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন সুষ্ঠ, সুন্দর হবে না। পৃথিবীর কোন দেশে তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না। আমাদের দেখে এই পদ্ধতি গ্রহণ করেছিল পাকিস্তান। বর্তমানে যারা এই দাবি করছে, সেই বিএনপি-জামায়াতের প্রভু হচ্ছে সেই পাকিস্তান। সেই ধারায়ই তারা সব সময় চলতে চায়, একই কথা তারা বারবার বলছে।

আরও পড়ুনঃ রেলওয়ের আট হাজার অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের সিদ্ধান্ত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র