“শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনলে গোটা জাতি কৃতদাস হয়ে যাবে”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় বা শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনলে, গোটা জাতি কৃতদাস হয়ে যাবে তার ও ভারতেও কাছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন ও অনুদানের চেক দেয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। তিনি দেশের সম্পদ দখলে লুটেরা-দোসরদের প্রশ্রয় দিতেন। আর যারা এ নিয়ে কথা বলেছেন তাদের গুম করে আয়নাঘরে রেখেছেন।
তিনি আরও বলেন, গুম করেও থেমে থাকেননি শেখ হাসিনা, হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন।
অন্তরে সাহস থাকলে পালিয়ে যেতেন না, দেশেই থাকতেন। শেখ হাসিনার অন্যায়-অপরাধের অন্ত নেই এ কথা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, মহিলা ফেরাউনের পদত্যাগের পর যে স্বস্তির বাতাস বইছে দেশে, এটা ধরে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।






"পারফরম্যান্সের মাধ্যমে র্যাবের হারানো গৌরব ও সম্মান পুনরুদ্ধার সম্ভব" - Tathya Sangjog
September 10, 2024[…] আরও পড়ুনঃ “শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনলে গোটা … […]