বিনোদন

শাহরুখ খানের প্রিয় খাবার ডাল

শাহরুখ খানের প্রিয় খাবার ডাল

আপনি অনেক কিছুই জানেন, কিং খান খ্যাত শাহরুখ খান-এর বয়স ৫৭। বলিউড সম্রাজের বাদশা তার মনোমুগ্ধকর অভিনয়, চোখমুখে আত্মবিশ্বাস আর পেশিবহুল চেহারা দিয়ে আজ তার আসন ধরে রেখেছেন। কিন্ত শাহরুখ খানের প্রিয় খাবার ডাল, এটা জানতেন?

বলিপাড়ার দর্শকরা এও জানেন যে, নিজের কাজের প্রতি অধ্যবসায়ের লড়াইয়ে অনেককেই টক্কর দিতে পারেন শাহরুখ। বছর চারেক পর পর্দার ‘পাঠান’ হয়ে উঠতে দিনরাত এক করে কেন পরিশ্রম করছেন তিনি।

পাঠানের জন্য রীতিমতো কঠোর শরীরচর্চা করেছেন শাহরুখ। ওয়েট লিফটিং থেকে শুরু করে সার্কিট ট্রেনিং, কার্ডিয়ো ওয়ার্কআউট— বাদ দেননি কিছুই। এ সবের মাঝেই একাধিক বার চোটও পেয়েছেন। কিন্তু হাল ছাড়েননি। লড়ে গিয়েছেন।

শরীরচর্চা পাশাপাশি পাল্লা দিয়ে চলছে ডায়েটও। তবে তা জনসাধারণের ডায়েট নয় নিজস্ব স্টাইলের ‘এসআরকে’ ডায়েট।

শাহরুখ খানের প্রিয় খাবার কি? এবং খাদ্যতালিকায় নিয়ে মুখ খুলেছেন স্বয়ং ‘ডন’ই।

শাহরুখ জানিয়েছেন, ডাল তার সব সময়ের প্রিয় খাবার। যে কোনও সময় তিনি এক বাটি ডাল খেয়ে নিতে পারেন। প্রতি দিন খান ডাল, অল্প ভাত। এছাড়া খাওয়ার পাতে এক টুকরো পেঁয়াজ না থাকলে রেগে যান ‘ডন’।

সেদ্ধ ডিম খেতেও পছন্দ করেন তিনি। তাইতো সকালে নাশকায় থাকে কমলালেবুর রস, ভিটামিন ট্যাবলেট আর ডিম সেদ্ধ।

এছাড়া মাসে এক দিন তন্দুরি রুটি, খাসির মাংস আর তন্দুরি চিকেন খান শাহরুখ। দীর্ঘ সময় শরীরচর্চার পর প্রোটিন পাউডারও খান ‘এসআরকে’।

মনে করিয়ে দেয়া যাক, ২০২৩-এ প্রথম দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। অবশ্য বি-টাউনের কিং খানের বয়স বেড়ে যাবে আরও এক বছর তখন।

আরও পড়ুনঃ বাংলাদেশে আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

রিপোর্টার

About Author

1 Comment

  1. এবার কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন হিরো আলম - tathyasangjog

    October 19, 2022

    […] আরও পড়ুন : শাহরুখ খানের প্রিয় খাবার ডাল […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের