শান্তিতে নোবেল পেলেন বেলারুশ, রাশিয়া, ইউক্রেইনের মানবাধিকার কর্মীরা
এবারের শান্তিতে নোবেল পুরষ্কার পাচ্ছেন বেলারুশের এক নাগরিক অধিকার কর্মী এবং ইউক্রেইন ও রাশিয়ার দুই মানবাধিকার সংগঠন।
আজ শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে নরওয়ের নোবেল ইন্সটিটিউট ১০৩তম নোবেল শান্তি পুরস্কারের জন্য বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল এবং ইউক্রেইনের সেন্টার ফর সিভিল লিবার্টিসের নাম ঘোষণা করে।
আরও পড়ুনঃ চাঁদে গাছ লাগানোর চেষ্টা করছে বিজ্ঞানীরা
নোবেল কমিটি বলছে, “যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরার তাদের ভূমিকা অসাধারণ। শান্তি আর গণতন্ত্রের জন্য নাগরিক আন্দোলন কতটা জরুরি, সম্মিলিতভাবে তারা সেটাই দেখিয়েছেন।”
নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনা সমান ভাগে ভাগ করে নেবেন তারা।






ইউক্রেনকে ১৩০ কোটি মার্কিন ডলার ছাড় দিচ্ছে আইএমএফ - tathyasangjog
October 7, 2022[…] আরও পড়ুনঃ শান্তিতে নোবেল পেলেন বেলারুশ, রাশিয়া,… […]