জাতীয় ফিচার

“শহীদদের তালিকা তৈরিতে বেগ পেতে হচ্ছে”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ছাত্র আন্দোলনের সময় হতাহতদের তালিকা সরিয়ে ফেলা হয়। ফলে শহীদদের তালিকা করতে সরকারকে বেগ পেতে হচ্ছে।

উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য যাদের বিদেশে যাওয়া প্রয়োজন তাদের পাঠানো হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা।

বাকস্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো না আনলেই ভালো।’

এ সময় রাষ্ট্র সংস্কারে সরকার আরও চারটি কমিশন গঠন করেছে বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

একই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারকে ৩০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র