জাতীয় ফিচার

লন্ডনে পরিবারের সাথে ঈদ করছেন বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিবারের সঙ্গে আট বছর পর বেগম খালেদা জিয়া ঈদ উদযাপন করছেন।

গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ কথা জানান।

মির্জা ফখরুল আরো বলেন, আজ সেখানে ঈদ উদযাপন হচ্ছে। পরিবারের সঙ্গে আট বছর পর উনি এই ঈদ উদযাপন করছেন। ‘দিস ইজ এ গুড থিংক ফর আস।’

কবে আসবেন বিএনপি চেয়ারপার্সন এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।’

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়ার কারাগার জীবন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে, কারগারে তাকে স্লু পয়েজিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না। কারণ উনি সেই ধরনের মানুষ না… একবারের জন্য বলবেন না।’

তিনি বলেন, ‘ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিলো, সেই ঘরটা ছিলো স্যাঁতস্যাঁতে। সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিলো এবং ইুঁদুর দৌড়াদৌড়ি করতো। এ রকম অবস্থা ফেইস করেছেন আমাদের ম্যাডাম। এর পরেও আমি বেশি বলতে চাই না যে, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতেই হইবে যে, সে মরে নাই। এখন নতুন করে পরীক্ষা দিতে হবে।’

অন্যদিকে বিএনপি’র চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, আপনজনকে নিয়ে ঈদের দিনটি একান্তে কাটাচ্ছেন লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, ‘লন্ডনে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। আপনারা জানেন, ম্যাডাম উনার বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাবেন।’

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র