জাতীয়

রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়; মুক্তি পেলেন ১০৮ নারী

রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়; মুক্তি পেলেন ১০৮ নারী

প্রায় আট মাস যুদ্ধের পর রাশিয়ার সাথে শতাধিক বন্দি বিনিময় করেছে ইউক্রেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান স্টাফ অ্যান্দ্রি ইয়ারমাক বলেন, আজ আবারো বড় ধরনের যুদ্ধ বন্দি বিনিময় করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে আমরা ১০৮ নারীকে তাদের বন্দিদশা থেকে মুক্তি দিয়েছি।

এদিকে সোমবার রাতে দেওয়া প্রাত্যহিক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বন্দি বিনিময়ের ৯৬ জন হচ্ছেন নারীসেনা ও ১২ জন বেসামরিক নাগরিক। ৯৬ জনের মধ্যে আজভস্তাল থেকে সরিয়ে নেওয়া ৩৭ জন অন্তর্ভুক্ত রয়েছেন। এই সফলতায় জড়িত সকলকে ধন্যবাদ জানান। আমাদের হাতে থাকা রাশিয়ার বন্দির বিনিময়ে আমরা খুব শিগগিরই আমাদের বীরদের মুক্ত করতে পারবো।

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাকামী দনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন এ বন্দি বিনিময়ের খবর নিশ্চিত করে বলেন, বন্দি বিনিময়ে সম্মত ১১০ জনের মধ্যে দুই জন রাশিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র