রাশিয়ার হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৭
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৩ দিন বয়সী শিশুসহ অন্তত ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
রোববার খেরসনে রাশিয়া গোলাবর্ষণ করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এ বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, শিরোকা বলকা গ্রামে এক দম্পতিকে তাদের ২৩ দিন বয়সী শিশুসহ হত্যা করা হয়েছে। এছাড়া ওই দম্পত্তির ১২ বছর বয়সী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে পরে মারা যায়। এছাড়াও তাদের প্রতিবেশি আরও এক ব্যক্তি মারা গেছেন।
অঞ্চলটির গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন বলেন, স্টানিস্লাভের পার্শ্ববর্তী গ্রামে একটি গির্জার যাজকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, আমাদের যোদ্ধারা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা রাশিয়ার কোনো অপরাধের জবাব না দিয়ে ছেড়ে দেবো না। আমাদের প্রত্যেক সেনা যারা ইউক্রেনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে – তাদের ইউক্রেনের জন্য ন্যায়বিচার ছিনিয়ে আনার ক্ষমতা রয়েছে।
আরও পড়ুনঃ সূত্রঃ ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বাঁচাবেন?





