রাশিয়ার দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে নিহত ৩
রাশিয়ার সামরিক বাহিনীর দুটি বিমানঘাঁটিতে বিস্ফোরণে তিন সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
সোমবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জার্মান বার্তাসংস্থা ডয়েচে ভেলে ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানায়।
মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের রিয়াজান শহরের কাছের একটি বিমানঘাঁটিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। তাছাড়া ইউক্রেনের প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে সারাতোভ অঞ্চলের এঙ্গেলস-২ বিমানঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুটি বিস্ফোরণস্থলের অবস্থানই ইউক্রেনের সীমান্ত এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরে।
আরও পড়ুনঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩





