জাতীয়

রাশিয়ায় বিস্ফোরণে শিশুসহ নিহত ৯

রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় সাখালিনে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে ঘটা বিস্ফোরণে চার শিশুসহ কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

শনিবার ভোরের দিকে সাখালিনের তিমোভস্কোয় শহরে একটি পাচতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে তিমোভস্কোয় শহরের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, বিস্ফোরণের ঘটনায় নিহত ৯ জনের মধ্যে চার শিশু রয়েছে। তাছাড়া, এ দুর্ঘটনায় ভবনের কয়েকটি তলা ধসে পড়েছে। ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটি ১৯৮০’র দশকে নির্মিত। আবাসিক ওই ভবনে ৩৩ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে দুজন এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছেন। জীবিতদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তথ্য অনুযায়ী- গ্যাস লিকেজ থেকে ওই ভবনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানে ৩৯ শিশুর মৃত্যু

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র