জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিল বিএনপি

পুলিশের ওপর চড়াও হয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন ধরিয়ে দিয়েছেন।

আজ শনিবার বিকেলে হাসপাতালে তারা আগুন ধরিয়ে দেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল।

ডিএমপি জানিয়েছে, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন।

এর আগে, রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পুলিশের ওপর নতুন করে চড়াও হন নেতাকর্মীরা। কালভার্ট মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা—এই তিন দিক থেকে ঘেরাও করে পুলিশকে আক্রমণ করেছেন বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা।

কালভার্ট রোডে বিএনপি নেতাকর্মীদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম সামাদ। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ নতুন শিক্ষানীতি নিয়ে বিএনপি-জামায়াত অপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র