দেশ সংযোগ

রাজস্থানে বসতবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩

ভারতের রাজস্থানে একটি বাড়ির ওপর দেশটির বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সোমবার এ বিষয়ে দেশটির কর্মকর্তারা জানিয়েছে, হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে রয়েছেন। কারণ ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে লাফ দেন।

এদিকে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কয়েকদিন আগে ভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেখানের কিশতওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ক্রুর আহত হওয়ার খবর পাওয়া যায়।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংস করবে: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য