রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
ডিএমপি সূত্রে বলা হয়, বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১০০১ পিস ইয়াবা, ১১৬ গ্রাম ওজনের ১৪২ পুরিয়া হেরোইন, ৪৩ কেজি ৮৯০ গ্রাম গাঁজা, ১৯ পিস ইনজেকশন ও ১১০ বোতল দেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।
আরও পড়ুনঃ এক সপ্তাহ পর ৯ জন জীবিত উদ্ধার, মৃত্যু ছাড়ালো ৪১ হাজার





