রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৭০
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭০ জনকে গ্রেফতার করেছে।
ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৮২৪টি ইয়াবা, ১৬০.২৫ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৭৯ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ছয় লিটার দেশি মদ ও ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনঃ গুজব প্রতিরোধে ডিসিদের তথ্যমন্ত্রীর নির্দেশনা






সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে - tathyasangjog
January 27, 2023[…] আরও পড়ুনঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতা… […]