রসায়নে নোবেল পুরষ্কার জিতলেন ৩ বিজ্ঞানী
রসায়নে যৌথভাবে নোবেল পুরষ্কার জিতেছেন ক্যারোলিন আর. বেরতোজি, মর্টেন মেলডাল ও কে. বেরি শার্পলেস।
আজ বুধবার (৫ অক্টোবর) বিজয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি ফর কেমেস্ট্রি।
নোবেল কমিটি জানিয়েছে, `ক্লিক কেমেস্ট্রি’ ও ‘বায়ো-অর্থোজোন্যাল কেমেস্ট্রি’র উন্নয়নে অবদান রাখায় ক্যারোলিন আর. বেরতোজি, মর্টেন মেলডাল ও কে. ব্যারি শার্পলেসকে এ বছরের রসায়ন নোবেল দেয়া হয়েছে।
এর মধ্য দিয়ে অষ্টম নারী হিসেবে রসায়নে নোবেল জিতেছেন ক্যারোলিন আর. বেরতোজি। আর পঞ্চম বিজ্ঞানী হিসেবে দ্বিতীয়বার নোবেল পেলেন কে. ব্যারি শার্পলেস। এর আগে ২০০১ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন তিনি। গত বছর রসায়নের নোবেল পেয়েছিলেন বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউসি ম্যাকমিলান।
আরও পড়ুনঃ চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার পেলেন সুভান্তে প্যাবো
এবারের রসায়ন পুরস্কার বিজয়ীর মধ্যে একজন নারী থাকতে পারে এমনটাই আগেই ইঙ্গিত দিয়েছিল নোবেল কমিটি ফর কেমেস্ট্রি। বুধবারের ঘোষণার মধ্যদিয়ে সেই ইঙ্গিতই সত্য হলো। এর ফলে মেরি কুরি, জুলিয়া কুরি, ডরোথি হজকিন, আডা যোনাথ, ইমানুয়েলা কার্পেন্টিয়ার ও জেনিফার দৌদনাদের তালিকায় যোগ হলো ক্যারোলিন আর. বেরতোজির নাম।






সাহিত্যে নোবেল পেলেন আনি আর্নো - tathyasangjog
October 5, 2022[…] […]