জাতীয় ফিচার

যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্রকে হারানোর মধ্য দিয়ে হ্যাটট্রিক জয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে এ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে উঠলো হলো বাংলাদেশ দল।

বুধবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে ও শ্রীলংকাকে ১০ রানে হারায় বাংলাদেশ। ৩ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে গ্রুপ-১এ খেলবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সুপার সিক্সে নিশ্চিত করা অপর দুই দল অস্ট্রেলিয়া ও শ্রীলংকা।

বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে চাপে রাখেন মারুফা-দিশারা।

চতুর্থ ওভারেই যুক্তরাষ্ট্রের প্রথম উইকেট তুলে নেন অধিনায়ক দিশা বিশ^াস। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি হলেও যুক্তরাষ্ট্রের ব্যাটারদের দ্রুত রান তুলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দিশা ১৩ রানে ২টি ও মারুফা ১৭ রানে ১ উইকেট নেন।

১০৪ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২১ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন আফিয়া প্রত্যাশা ও সুমাইয়া আকতার। প্রত্যাশা ৭ ও সুমাইয়া ১০ রান করেন।

এরপর ছোট-ছোট ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন দলের মিডল-অর্ডার ব্যাটাররা। দিলারা আকতার ১৭, স্বর্ণা আকতার ২২, দিশা ১০ রান করে আউট হন। রাবেয়া খান ১৮ ও মিষ্টি সাহা ১৪ রানে অপরাজিত থেকে ১৫ বল বাকী থাকতেই দলের জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন দিশা।

আরও পড়ুনঃ ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র