জাতীয় ফিচার

“মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে”

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দাম কমবে। তবে রাতারাতি কমবে না। একেবারে যুগযুগ সময়ও লাগবে না। আমরা যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি কমিয়ে আনবো।

আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির ক্ষেত্রে দুটি বিষয় আছে খাদ্য উৎপাদন এবং সরবরাহ। খাদ্য উৎপাদনে কতগুলো চ্যালেঞ্জ আছে। খাদ্য বলতে আমি মৎস্য, পশুপালন সবগুলো দেখছি। আর সঙ্গে সরবরাহটা। উৎপাদন করলেই তো চলবে না। উৎপাদনের পর গুদামে থেকে যায়।

তিনি বলেন, আমরা কতগুলো জিনিস নিয়ে আলাপ করেছি এবং আমরা দ্রুত অ্যাকশন নেবো। কিন্তু মূল্যস্ফীতি জিনিসটা কতগুলো কারণে বেশি হয়েছে। চট করে এটা কালকে নেমে যাবে, এটা ঘোড়ার মতো নয়। ঘোড়ার মাথায় নিচের দড়ি ধরে টান দিলাম আর থেমে গেলো। এটা ডিফিক্যাল্ট, এটার প্রসেস আছে। তবে একেবারে যুগযুগ লাগবে না, আমরা যুক্তিসঙ্গত সময়ে মূল্যস্ফীতি কমিয়ে আনবো।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, এরইমধ্যে আপনারা কিছুটা দেখতে পারছেন জিনিসপত্রের দাম কমে আসছে। আমি শুনেছি সবজির দাম কমে আসছে। যে কারণেই হোক। অতএব আমরা আশা করি আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, সংশ্লিষ্ট যারা আছেন অতিদ্রুত পদক্ষেপগুলো নেবেন।

তিনি বলেন, মূল্যস্ফীতি শুধু জীবন-জীবিকা না, এটার ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে। বিদেশ থেকে মূল্যস্ফীতির রেটটা দেখে। প্রজেক্ট করে তারা কী করবে, তাদের নেট রিটার্ন কেমন হবে। অতএব ব্যবসা-বাণিজ্যের ব্যাপার। আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি।

আরও পড়ুনঃ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ‘এক থাকার আহ্বান’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র