মিয়ানমারে কারাগারে বিস্ফোরণ; নিহত ৮
মিয়ানমারের ইয়াঙ্গুনে একটি কারাগারে বিস্ফোরণে আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ বুধবার সকালে কারাগারে দুইটি পার্সেল আসে। পরে পার্সেল দুটি কারাগারের ভেতরে নেয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণের সময় কারাগারের সৈন্যরা গুলি চালিয়েছে। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী বলেন, বিস্ফোরণের শব্দ শোনার সাথে সাথেই আমি দৌড়ে বেরিয়ে আসি। এ সময় আমি আহত হয়েছি। সৈন্যরা কারাগারের প্রবেশপথে নির্বিচারে গুলি চালিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম বলছে, পুলিশ বিস্ফোরণের স্থান পরিদর্শন করছে। বিস্ফোরণে গুরুতর আহত কারাগারের কর্মীদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া যারা সামান্য আহত হয়েছেন, তাদের পাশের দোকানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী





