জাতীয়

মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইইউ-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটিতে গভীর সংকটের বিষয়টি তুলে ধরে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, কোম্পানি এবং অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ।

গতকাল মঙ্গলবার ইউরোপিয়ান কাউন্সিল জানিয়েছে, মিয়ানমারের একজন মন্ত্রী, প্রধান বিচারপতিসহ আরও ১৯ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুই বছর আগে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর অব্যাহতভাবে সহিংসতা বৃদ্ধি এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। অস্ত্র ব্যবসায়ী কিয়াও মিন উও এবং তার স্কাই এভিয়েটর কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিয়াও মিনের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উচ্চ পদস্থ বিদেশি সামরিক কর্মকর্তাদের মিয়ানমারে সফরের মধ্যস্থতাকারী হিসেবে তিনি কাজ করেন। স্কাই এভিয়েটর মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে বিমানের যন্ত্রাংশ আমদানিসহ অস্ত্র চুক্তি সহজ করেছে বলে বিবৃতিতে বলা হয়।

আরও পড়ুনঃ প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দুঃখজনক: শিক্ষামন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. সরকারি খরচে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করল সরকার - tathyasangjog

    November 9, 2022

    […] আরও পড়ুনঃ মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র