মার্চ থেকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের বিচারের শুনানি শুরু হবে: আসিফ নজরুল
আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। মার্চ থেকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের বিচারের শুনানি শুরু হবে।
বুধবার রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর চারটি প্রধান উপদেষ্টার কাছে জমা প্রতিবেদন জমা দেয়। সে বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন আসিফ নজরু।
তিনি বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনগুলোর দেয়া প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনার ভিত্তিতেই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে যাবে সরকার। এর জন্য বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপর।
সংস্কার কীভাবে হবে সে নিয়ে তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সব সংস্কারের বিষয়ে সরকারের ঐক্যমত হবে, ততটুকুই বাস্তবায়ন করা হবে।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। মার্চ থেকে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের বিচারের শুনানি শুরু হবে।
এরআগে, সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইইনূসের হাতে প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এরপর বৈঠকে এ সব কথা বলেন তিনি।
পরে প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বহুধরনের কমিটি হয়, রিপোর্ট প্রকাশ হয়, আনুষ্ঠানিকতা হয়; কিন্তু আজকের আনুষ্ঠানিকতা সেগুলোর চাইতে অনেক ঊর্ধ্বে। আজকের এ ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে। কারণ ইতিহাসের প্রবাহ থেকেই এ কমিশনগুলোর সৃষ্টি হয়েছে।





