“মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়েই আলোচনা হবে”
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তারা অল্প সময়ের জন্য আসছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। তাদের সঙ্গে যে বিষয়গুলো আছে, আমরা সেটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসন্ন ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আজ মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাওয়া ৫৭ শ্রমিকের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রবাসীদের অনেক সমস্যা আমরা ঢাকা থেকেই তৈরি করে দেই। আমরা চাইবো, ঢাকা থেকেই যেন কম সমস্যা নিয়ে যেতে পারেন।





