মানবাধিকার নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে মানবাধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তবে মানবাধিকার নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে ঢাকা।
আজ বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। দেশে ফিরিয়ে এনে সরকার তার সাজা কার্যকর করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে ব্রিটিশ হাইকমিশনার সাংবাদিকদের জানান, নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে।
আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি খাতে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ





