জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“মানবাধিকার দিবসে সারা দেশে সহিংসতার পরিকল্পনা করছে বিএনপি-জামায়াত”

মানবাধিকার দিবসে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে – এমন গোয়েন্দা তথ্য রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে সারা দেশে সহিংসতার পরিকল্পনা করছে বিএনপি ও জামায়াত৷ নতুন করে জামায়াতকে সাথে নিয়ে এ পরিকল্পনা করছে তারা৷ কিন্তু তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে।

আজ বুধবার আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী প্রসঙ্গে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সকালে কুয়াশার মধ্যে মিছিল বের করে। আর তাতে নেতৃত্ব দেন তাদের এক সময়ের আবাসিক প্রতিনিধি রুহুল কবির রিজভী; যদিও সেই আবাসিক প্রতিনিধি এখন অনাবাসিক হয়ে গেছেন।

এ সময় জাতীয় সংসদে বিরোধী দল নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিএনপি ভুলের রাজনীতি করে নিজেদের আরও পিছিয়ে দিয়েছে। আমরা চাই, জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দল হোক। সন্ধ্যায় জাতীয় পার্টির সাথে আলোচনা করবে আওয়ামী লীগ৷ এর পরেই আসন এবং প্রতীক বরাদ্দ নিয়ে সিদ্ধান্ত হবে।’

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনকে সহায়তা করার কাজটি বর্তমান সরকার করে যাচ্ছে। গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্যই এ নির্বাচন আমরা করছি৷ নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে।’

১৪ দলীয় জোটের শরীক জাতীয় পার্টির সঙ্গে আসন বণ্টন নিয়ে ওবায়দুল কাদের বলেন, বৈঠকের আগে বলবো কেমন করে? আগে বৈঠক করি, তাদের বক্তব্য আগে শুনবো, আগামী দিনে কীভাবে চলবো- দলীয় বক্তব্যটা আগে শুনবো।

নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী দল বিষয়ে ওবায়দুল কাদের জানান, বিরোধী দল দাঁড়িয়ে যাবে। তৃনমুল বিএনপি-তারা তো বৃহৎ জোট। সুপ্রিম পার্টি। আরো অনেকে আছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এবার জাতীয় পার্টির শক্তিশালী বিরোধী দলের মোক্ষম সময় নিয়ে নিজের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা ছিল আমার ব্যক্তিগত মতামত। তারা আমার মতের সঙ্গে একমত নাও হতে পারে। এটাও গণতন্ত্র। যারাই নির্বাচন করবে তারাই পরস্পরের প্রতিপক্ষ হবে। জোটের সঙ্গে আলোচনা হয়েছে। আসন বণ্টন ২/১ দিনের মধ্যে।

আরও পড়ুনঃ ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র