“মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে; খেলাধুলায় নিজেকে বেশি বেশি ব্যস্ত রাখতে হবে”
মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং খেলাধুলায় নিজেকে বেশি বেশি ব্যস্ত রাখতে তরুনদের ব্যস্ত রাখতে আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ শনিবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মো. আতিকুল ইসলাম বলেন, একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। অভিভাবকদের এ বিষয়ে আরও বেশি যত্নশীল হতে হবে। দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে।
তিনি বলেন, বাচ্চাদের হাতে হাতে ফোন। দিনরাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এ অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। এসব বিষয়ে বাচ্চাদের সহযোগিতা করতে হবে। সিটি করপোরেশন তরুণ প্রজন্মকে স্বাগতম জানাতে রেডি। আমরা সব সময় তাদের পাশে থাকব।
আরও পড়ুনঃ ৩০ জুন শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা





