জাতীয় ফিচার

“মাতৃভাষা দিবসে জঙ্গি হামলার আশঙ্কা নেই”

র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালানোর পর গ্রেফতার না হলেও কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই।

আজ সোমবার বিকেলে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, শহীদ দিবস উপলক্ষে কোনো গোয়েন্দা সংস্থা এমনকি র‌্যাবের গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত কোনো রকম জঙ্গির হুমকির আশঙ্কা আছে বলে মনে করছে না। তারপরও আমাদের নজরদারি অব্যাহত রেখেছি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। মাতৃভাষা দিবসে হামলার আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

র‍্যাব মহাপরিচালক বলেন, র‍্যাবের সাদা পোশাকধারী দলের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে র‍্যাব-৩ এর ব্যবস্থায় ওই এলালায় চেকপোস্টসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্বে নিয়োজিত রয়েছে। শহীদ মিনারের সর্বোচ্চ নিরাপত্তা বিবেচনা করে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং সম্পন্ন করবে। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, শহীদ মিনারে আগত নারীরা যেন ইভটিজিংয়ের শিকার না হয় সেজন্য নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়ে সতর্ক দৃষ্টি দেওয়া হবে। ভার্চুয়াল জগতে যে কোনো গুজব, উস্কানিমূলক তথ্য ও মিথ্যা তথ্য ছড়ানোসহ সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে।

একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না জানতে চাইলে র‍্যাব মহাপরিচালক বলেন, কোনো রকম জঙ্গি হামলার আশঙ্কাক আছে বলে আমরা মনে করি না। তারপরও নজরদারি অব্যাহত রেখেছি।

আদালত থেকে দুই জঙ্গি পালানোর বিষয়ে জানতে চাইলে র‍্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, আদালত থেকে যে জঙ্গি পালিয়েছে এটা শুধু পুলিশের ব্যর্থতা নয়, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সবার ব্যর্থতা। তাদের গ্রেফতারে আমাদের কাজ অব্যাহত রয়েছে। যদি তারা দেশের মধ্যে থেকে থাকে তাহলে ‘টুডে অর টুমরো’ ইনশাআল্লাহ ধরা পড়বেই।

আরও পড়ুনঃ ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র