বিশ্ব সংযোগ

“মস্কোর হামলার সঙ্গে ‘কট্টর ইসলামপন্থিরা’ জড়িত; মদদ দিয়েছে ইউক্রেন”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোয় হামলার সঙ্গে ‘কট্টর ইসলামপন্থিরা’ জড়িত। পেছন থেকে ইউক্রেন এতে মদত দিয়েছে।

সোমবার টেলিভিশনে এক ভাষণ দেয়ার পর এমনটাই দাবি করেন পুতিন। তবে ইউক্রেনের জড়িত থাকার বিষয়টি নাকচ করেছে হোয়াইট হাউস।

রাশিয়ার মস্কোর ক্রোকাস হলে হামলার ঘটনায় এখনো শোকে স্তব্ধ গোটা নগরী। দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ হামলার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও, কাটেনি আতঙ্ক। এর মধ্যেই রুশ টেলিভিশনে ভাষণ দেন ভ্লাদিমির পুতিন। যেখানে মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় ‘কট্টর ইসলামপন্থিরা’ জড়িত বলে জানান তিনি।

তবে কট্টর ইসলামপন্থিরা জড়িত থাকলেও, পেছন থেকে ইউক্রেন এতে মদত দিয়েছে বলেও দাবি রুশ প্রেসিডেন্টের। এসময় প্রমাণ হিসেবে জেলেনস্কি প্রশাসন জড়িত না থাকলে হামলার পর সন্ত্রাসীরা কেন ইউক্রেনে পালানোর চেষ্টা করছিল, এমন প্রশ্নও করেন পুতিন।

তবে, যেকোনো পরিস্থিতিতে মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করে শাস্তির প্রতিশ্রুতি দেন তিনি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা