জাতীয় ফিচার

ময়মনসিংহে ডাম্পট্রাক চাপায় একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহে ডাম্পট্রাক চাপায় স্বামী ও স্ত্রীসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন: নেত্রকোনার সাত বেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ ও স্ত্রী বকুলা আক্তার, বকুলার ভাই বিদ্যা মিয়া ও বিদ্যার পুত্রবধূর লাবনী আক্তার।

আজ বৃহস্পতিবার সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নেত্রকোনায় যাচ্ছিলেন ওই চারজন। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ডাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত বিদ্যা মিয়ার স্ত্রী আহত লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজনরা জানান, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুল রাশিদ ও পরিবারের সদস্যরা ভোর ৪টার দিকে নেত্রকোনার শিমুলকান্দি যাচ্ছিলেন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র