জাতীয় ফিচার

“মন্ত্রী-এমপিরা দেশে চিকিৎসা নিলে স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা বাড়বে”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বিদেশে যাচ্ছেন না, তিনি বাংলাদেশেই চক্ষু পরীক্ষা করিয়েছেন। এভাবে যদি আমাদের সংসদ সদস্য (এমপি) এবং মন্ত্রীরা দেশের হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে এই সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হবে।

আজ মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বিদেশে যাচ্ছেন না, তিনি বাংলাদেশেই চক্ষু পরীক্ষা করিয়েছেন। এভাবে যদি আমাদের সংসদ সদস্য (এমপি) এবং মন্ত্রীরা দেশের হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে এই সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হবে।

স্বাস্থ্য সুরক্ষা আইনে রোগীদের বিদেশ যাওয়ার প্রবণতা কমবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি তো জোর করে কাউকে বিদেশ পাঠাচ্ছি না। কেউ যদি তার বাবা বা স্ত্রীকে নিজের পয়সা দিয়ে বিদেশমুখী করেন, তাহলে সেখানে তো আমার করার কিছুই নেই। স্বাস্থ্যসেবায় মানুষের আস্থা ফিরিয়ে আনাই আমার দায়িত্ব, মানুষ যেন আমাদের দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা করার ভরসা পান। তারা যেন মনে করেন, এদেশেও চিকিৎসা আছে। শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে তো বিদেশ থেকেও রোগী আসছে।

তিনি জানান, ‘স্বাস্থ্য সুরক্ষা আইন খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটা নিয়ে অনেকদিন ধরেই আমরা কাজ করে আসছি। রোগী এবং চিকিৎসকদের সুরক্ষা দিতেই এ আইনটি করা হচ্ছে।’

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র