ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভোটগ্রহণের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থা নেবে সরকার, ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আজ মঙ্গলবার সকালে নগরীতে গণসংযোগের সময় ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের কাছে একথা বলেন। সকালে ড. এ কে আব্দুল মোমেন সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে দিনের প্রচারণা শুরু করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও ভোটাররা তার সঙ্গে ছিলেন।
ব্যাংক লোপাট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৯২ হাজার কোটি টাকা লোপাটের বিষয়ে মন্ত্রী বলেন, রাশিয়ান ইকোনমিস্টরা সে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। সিপিডিরও রাশিয়ান ইকোনমিস্ট, ঘরে বসে মনগড়া তথ্য দিয়ে এ দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়।
আরও পড়ুনঃ স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের ভাবনা জানলেন প্রধানমন্ত্রী





