অন্যান্য বিশ্ব সংযোগ

ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

ভেনেজুয়েলায়দ্রুতগতির একটি কার্গো ট্রাক সামনে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

বুধবার ভেনেজুয়েলার একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

দেশটির কতৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলার গ্রান মারিসকাল দে আয়াকুচো হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এই মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে। দুর্ঘটনার সময় মহাসড়কে দ্রুতগতির একটি কার্গো ট্রাক সামনে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা দেয়। এতে অন্তত ১৬ জন নিহত হন।

দুর্ঘটনার পরপরই ভেনেজুয়েলার ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এই ঘটনায় আট জন নিহতের কথা জানিয়েছিলেন। কিন্তু মৃতের সংখ্যা ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।

পেরেজ অ্যাম্পুয়েদা আরও বলেন, একটি দ্রুতগামী ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়ার পর ১৭টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুনঃ “শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে থাকলে সমস্ত মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা