জাতীয় ফিচার

“ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে”

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভুটান থেকে প্রায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে। তাই বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই জলবিদ্যুৎ চুক্তি চূড়ান্ত হবে।

আজ রোববার দুপুরে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের বাংলাদেশ সফর বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান থেকে প্রায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সম্ভাবনা রয়েছে। তবে এই ক্ষেত্রে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে। তাই বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এই জলবিদ্যুৎ চুক্তি চূড়ান্ত হবে বলে জানান ড. হাছান মাহমুদ।

তিনি জানান, ২৫ থেকে ২৮ মার্চ রাষ্ট্রীয় সফর করবেন ভুটানের রাজা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো সরকার প্রধানের এটাই প্রথম সফর। এ সফরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক করবেন ভুটানের রাজা। এছাড়া, জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি। সবশেষ, পদ্মা সেতু পরিদর্শন করবেন ভুটানের রাজা।

বিএনপির মিত্র বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দলের ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে, দেখা যায় তারাই ইফতারে ভারতের পেঁয়াজের পিঁয়াজু খায়। তাদের স্ত্রীরা ভারতের শাড়ি পরে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন মেজর হাফিজ। কয়েক দিন আগে ভারতে গিয়ে চিকিৎসা করে এসেছে তিনি। বিএনপির মূল উদ্দেশ্য হলো দেশের বাজারকে অস্থিতিশীল করা।

আরও পড়ুনঃ “মঈন খান ভারতের সহযোগিতা চান, রিজভী আবার ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন”

রিপোর্টার

About Author

2 Comments

  1. আজ ভয়াল ২৫ মার্চ - Tathya Sangjog

    March 24, 2024

    […] আরও পড়ুনঃ “ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির আলোচন… […]

  2. মূল্যস্ফীতিতে কৃচ্ছতা সাধন ও সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর - Tathya Sangjog

    March 24, 2024

    […] আরও পড়ুনঃ “ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির আলোচন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র